1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বাউধরন স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে ছালিকুর সভাপতি নির্বাচিত

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সোমবার উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায় সর্বসন্মতিক্রমে ব্যবসায়ী ছালিকুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যারা হলেন সহ-সভাপতি দুদু মিয়া, ভূমি দাতা ও সহ-সভাপতি মুহিবুর রহমান, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, বিদ্যুৎসাহী আয়তেরা বেগম, শিক্ষক প্রতিনিধি (উচ্চ বিদ্যালয়) আব্দুল খালিক, সদস্য ইউপি সদস্য ঠাকন মিয়া, শিক্ষক প্রতিনিধি শেফালী বেগম, অভিভাবক সদস্য হিরন মিয়া,শেলিনা বেগম,সোহেলা বেগম। উল্লেখ্য বাউধরন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। যার প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সোমবার শিক্ষা অফিস কার্যালয়ে নির্বাচনের আয়োজন করা হয়। পরে সর্বসন্মতিক্রমে ছালিকুর রহমানকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান সুষ্ঠ শান্তিপূর্ণভাবে সর্বসন্মতিক্রমে নীতিমালা অনুযায়ী বাউধরন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com