1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সৈয়দ রেজওয়ান আহমদ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪০৪ Time View

স্টাফ রিপোর্টার:: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলাধীন শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ । শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার শর্তাবলীর আলোকে জাতীয় শিক্ষা সপ্তাহ সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিটি তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করে। ইতিপূর্বে তিনি উপজেলা পর্যায়ে জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

উল্লেখ্য, তিনি ২০০৩ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। ২০১২খ্রি. তিনি এম ফিল ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণা কর্মটি পুস্তকাকারে “মাওলানা উবায়দুল হক রহ. জীবন ও কর্ম নামে প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি ‘মাওলানা তারিক জামিলের হৃদয়কাড়া বয়ান’ অনুবাদ করেছেন এবং ‘বিশ্বইজতেমার বয়ান সমগ্র’ ও ‘তিন হযরতজিকে নিয়ে স্মৃতি কথা’ প্রথক দুইটি বইয়ের অনুবাদ ও সংকলন করেছেন।

বর্তমানে তিনি পিএচ ডি গবেষণারত। তিনি জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানূরাগী ও সমাজসেবক মরহুম হাফিজ সৈয়দ বশারত আলী মরহুম সৈয়দা আজিজুন নেছার ৩য় ছেলে। তিনি সকলের দোয়াপ্রার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com