1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশন কাপ’র ফাইনাল সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

স্টাফ রিপোর্টার :: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের ১৩তম কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া ষ্টেডিয়ামে বিকাল ৪ টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশ নেয় সৈয়দপুর বয়েজ ক্লাব ও শাহারপাড়া এসডিএ ক্লাব। খেলায় নিধার্রিত সময়ের মধ্যে ০১-০১ গোলে ড্র হওয়ায় শেষে ট্রাইব্রেকারে ০৬-০৫ গোলে সৈয়দপুর বয়েস ক্লাব শিরোপা অর্জনে সক্ষম হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুল মনাফ, জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া, সৈয়দ নুরুল ইসলাম দুলু মিয়া, পৌর প্যানেল মেয়র -২কাউন্সিলর সোহেল আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌরকাউন্সিলর কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, ফুটবল এসোসিয়েশন সভাপতি রাহুল আমিন, সাধারন সম্পাদক ছালেহ আহমদ, ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আকমল হোসেন ভূইয়া প্রমুখ। পরে বিজয়ী ও রার্নাস আপ দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com