1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিচ্ছেন আজ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২১৯ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা পরিষদের নতুন জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট বিভাগীয় কমিশনার দপ্তরে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহনের সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফারজানা বেগম নির্বাচিত হন। বিগত পরিষদের মেয়াদপূর্তিতে নির্বাচনের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা পরিষদের নতুন তিন জনপ্রতিনিধি দায়িত্ব নিতে যাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, নির্বাচিত জনপ্রতিনিদেরকে আজ সকাল সাড়ে১০টায় সিলেটের বিভাগীয় কমিশনার শপথবাক্য পাঠ করাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com