1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ইলিয়াসের স্ত্রীকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৩৩৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে তার বিদেশ যাওয়ায় বাধা দেয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার তাহসিনা রুশদীর লুনার এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন ও রুল জারি করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।

রোববার সকালে লন্ডন যাওয়ার উদ্দেশে তাহসিনা রুশদীর লুনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দেয় বলে রিটে অভিযোগ করেন।

এ বিষয়ে আইনজীবী সগির হোসেন লিয়ন বলেন, ‘তাহসিনা রুশদীর লুনাকে রোববার সকাল ১০টায় লন্ডন যাওয়ার পথে বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। এর বিরুদ্ধে সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। ওই রিটের শুনানিতে আদালত এই আদেশ দেন।’

বিমানবন্দরে বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে লুনা বলেন, ‘রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২ সন্তানকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল আমার। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দেড় ঘণ্টা আমাকে বসিয়ে রেখে বলা হয়, আপনি যেতে পারবেন না, আপনার ছেলে-মেয়েরা যেতে পারবে।’

এই পরিস্থিতিতে মেয়ে সাইয়ারা নাওয়াল ও ছেলে লাবিব সারারকে নিয়ে বাসায় ফিরে যাওয়ার কথা জানান লুনা।

লুনা জানান, তার বড় ছেলে আবরার ইলিয়াস এবার ব্রিস্টলের ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে স্নাতক শেষ করেছেন। অভিভাবক হিসেবে আগামী সপ্তাহে এর একটি অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাজ্যে যাচ্ছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com