1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

নজির হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ২৬৪ Time View

ধর্মপাশা উপজেলার মধ্যনগরে জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন ও নবগঠিত মধ্যনগর থানা স্বেচ্চাসেবক দলের কমিটির বিরুদ্ধে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার রাতে মধ্যনগর থানা ছাত্রদল নেতা টিটু তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি গণমাধ্যমকে জানানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংস্কারপন্থী নজির হোসেন ও তার অনুসারীরা সরকারের এজেন্ডা বাস্তবায়নে ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুরে বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ কে ধূলিস্যাৎ করার জন্য কাজ করছে।’
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মধ্যনগর থানা বিএনপির সদস্য ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেনুয়ার হোসেন, থানা বিএনপির দপ্তর সম্পাদক ও চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়া, থানা বিএনপির সদস্য ফৌজদার মিয়া, দ্বীন ইসলাম, মধ্যনগর ইউপির ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, চামরদানী ইউনিয়ন যুবদলের সভাপতি তোয়াছির মিয়া, যুবদল নেতা শেহের আলী, মো. জিলানী, উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হযরত আলী, মধ্যনগর থানা ছাত্রদল নেতা টিটু তালুকদার, নাজমুল হোসেন মাহবুব, হিল্লোল, রবিন, সাঈদ প্রমুখ।
(প্রেস বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com