1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শাবিতে ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৩৩৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যৌন হয়রানি ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও এর প্রতিবাদ করায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। তাদের এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে বলে সিন্ডিকেট সূত্রে জানা যায়।

শনিবার অনুষ্ঠিত ২০৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ঘটনার সময় দায়িত্বশীল ভূমিকা পালন না করার কারণে পার্থকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি। এর মধ্যে রাহাত এবং সুমনকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com