1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

চুনারুঘাটে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ২৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদে পৌর শহরের গুচ্ছগ্রামের আবু তাহের মিয়ার ওরফে তারা মিয়ার ছেলে পন্ডিত মিয়ার বসত ঘরে ওই বিশেষ অভিযান চলে। এসময় ৫ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- পৌর শহরের গুচ্ছগ্রামের আলী মিয়ার ছেলে সুহেল মিয়া (৩০), চন্দনা গ্রামের মৃত আঃ নূরের ছেলে হান্নান মিয়া (৩২) ও গাতাবলা গ্রামের আহাম্মদ আলীর ছেলে কাজল মিয়া (৩৫)।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, প্রতিদিন চুনারুঘাট পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক মুক্তকরণের লক্ষে অভিযান চলছে। তারই জেরে কুখ্যাত ৩ মাদক সম্রাটকে ধরতে সক্ষম হয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com