1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা

সিলেটের প্রখ্যাত চারুশিল্পী শাহ আলম এর নবম মৃত্যু মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০১৫
  • ৫৭৭ Time View

সিলেট প্রতিনিধি:: সিলেটের প্রখ্যাত চারুশিল্পী শাহ আলম জীবন ও কর্মের উপর স্মৃতিচারণের মধ্য দিয়ে স্মরণ করলেন সতীর্থরা। শুক্রবার শিল্পীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের স্মরণ সভায় শাহ আলমের ছাত্রছাত্রী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস এর আয়োজনে এবং নাট্যব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো’র সঞ্চালনায় আবেগঘন এই অনুষ্ঠানের শুরুতে শিল্পী শাহ আলমকে নিয়ে কবি ও সাংবাদিক সজল ছত্রীর পরিচালনায় প্রামাণ্যচিত্র ‘চারুবাউল শাহ আলম’ প্রদর্শন করা হয়।
এরপর আলোচনা সভায় শাহ আলমকে নিয়ে স্মৃতিচারণ করেন নাট্যব্যক্তিত্ব আমিরুল ইসলাম বাবু, নীলাঞ্জন দাস টুকু, কবি ও সাংবাদিক সুমনকুমার দাশ, শাহ আলম’র শিক্ষক ও চারুকলি চারু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অরবিন্দ দাশ গুপ্ত প্রমুখ।
আয়োজকরা জানান, শিল্পী শাহ আলমের শিল্পকর্ম আজীবন সংরক্ষণের জন্য একটি চিত্র এ্যালবাম প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়েছে। যাতে নতুন প্রজন্মের মাঝেও হাজার বছর বেঁচে থাকবেন তিনি। অচিরেই এটি প্রকাশিত হবে।সিলেটের সংস্কৃতি অঙ্গণের আপাদমস্তক নিবেদিতপ্রাণ এই উদীয়মান চিত্রশিল্পী ২০০৬ সালের ২৯ মে না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর আকস্মিক মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তাঁকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তার সতীর্থরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com