1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

পুত্রের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়ায় পুত্রের লাঠির আঘাতে মারা গেছেন ঈসমাইল আলী (৬৫) নামের এক বৃদ্ধ। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামের ঈসমাইল আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে কনিষ্ঠ পুত্র মোস্তাক আহমদ (২৪)। এতে ইসমাইল আলী গুরুতর আহত হলে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়।

স্বজনরা বিকেলে সাড়ে ৩টার দিকে তাঁর লাশ বাড়ীতে নিয়ে আসলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক পুত্রকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com