1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রী/আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারীর গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সৌদিতে বোমা হামলায় বাংলাদেশি যুবক নিহত

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৪৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সৌদি আরবের আল আরধা জিজানে জঙ্গিদের বোমা হামলায় পেকুয়ার যুবক মোশাররফ হোসাইন (২৫) মারা গেছেন। তিনি ৬ অক্টোবর সকালে হামলায় আহত হন এবং পরদিন কিং ফরহাদ জেনারেল হাসপাতালে মারা যান।

পরিবারে সচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরব যান তিনি। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের মিয়াপাড়ায়। পিতার নাম মনোয়ার হোসেন মনু। রোববার বিকালে মৃত্যুর খবর পৌঁছলে পরিবারের সদস্যরা বুকফাটা কান্নায় ভেঙে পড়েন।

সৌদি আরব থেকে তার চাচা আবদুর রহিম টেলিফোনে জানান, মোশাররফ ইয়েমেনের বিদ্রোহী জঙ্গি গ্রুপের অতর্কিত বোমা হামলায় গুরুতর আহত হয়। এ সময় সে কাজ করছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ৭ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com