1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোরে সংবাদ পড়ে শিক্ষা সংগ্রামী আমির হোসনেকে জমি ফিরিয়ে দিলেন ওসি

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৪৪১ Time View

স্টাফ রিপোর্টার:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে এক খন্ড জমি বিক্রি করেছিলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা শিক্ষা সংগ্রামী আমির হোসেন। পরে ভর্তি পরীক্ষার সুযোগ পেয়ে অর্থনৈতিক টানাপোড়নে দুশ্চিন্তায় পড়েন আমির হোসেন। এনিয়ে জগন্নাথপুরের সর্বপ্রথম ও জনপ্রিয় অনলাইন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রচারিত হলে অনেকেই শিক্ষা সংগ্রামী আমির হোসেনের পাশে দাঁড়ান। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুণ রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব ও শাহাজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিনের সাথে যোগাযোগ করে শিক্ষা সংগ্রামী আমির হোসেনকে জমি বিক্রির টাকা ফেরৎ দেয়ার ঘোষনা দেন। গতকাল তিনি আমির হোসেনের হাতে জমি বিক্রির ১৫ হাজার টাকা তুলে দেন। এছাড়াও জগন্নাথপুর উপজেলার শিক্ষানুরাগী প্রবাসী ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি এম এ কাদিরের দেয়া ১০ হাজার টাকা আমির হোসেনের হাতে তুলে দেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব। শিক্ষা সংগ্রামী আমিরের হাতে টাকা তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা নজর আলী, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার,সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, জমি বিক্রি করে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির ঘটনাটি
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমে পড়ে আমি ব্যতিত হই। পড়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও শাহাজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিনের মাধ্যমে আমির হোসেনের উচ্চ শিক্ষা গ্রহনের জন্য বিক্রিকৃত জমি গুলো ফিরিয়ে দেয়ার ঘোষনা দেই। গতকাল জমি বিক্রির সেই ১৫হাজার টাকা আমির হোসেনের হাতে তুলে দেই। তিনি উচ্চ শিক্ষা গ্রহনে আমির হোসেনের পাশে থাকার অঙ্গীকার করেন।
শিক্ষা সংগ্রামী আমির হোসেন বলেন,জগন্নাথপুর থানার ওসি হারুণ রশিদ চৌধুরী,শিক্ষানুরাগী এম এ কাদিরসহ যারা আমাকে সহযোগীতা করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমার কলেজের অধ্যক্ষ এম এ মতিন স্যার ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,শিক্ষা সংগ্রামী আমির হোসেনের উচ্চ শিক্ষার জন্য সহায়তা করতে আমরা চেষ্ঠা করছি। ইতিমধ্যে অনেকেই সহায়তা করেছেন। আরো অনেকেই সহায়তার আশ্বাস দিয়েছেন। আশা করছি সকলের সহযোগীতায় আমির হোসেন উচ্চ শিক্ষা চালিয়ে যেতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com