1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলবে ১০ দল

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৫৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলবে ১০ দল। সরাসরি খেলবে র‌্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮ দল। সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে কোয়ালিফাই ম্যাচের মাধ্যমে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বাকি ২ দল বিশ্বকাপে অংশ নেবে।
শুক্রবার বার্বাডোজে আইসিসির বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদিত হয়।
এছাড়া ওয়ানডে ক্রিকেটে উঠিয়ে দেয়া হয়েছে ব্যাটিং পাওয়ার প্লে। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে আনা হয়েছে আরো কয়েকটি পরিবর্তন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় বাধ্যতামূলক দুই জন ‘ক্লোজ ফিল্ডার’ রাখার নিয়ম বাদ দেয়া হয়েছে।

আর এখন থেকে শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার রাখা যাবে। ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুই জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ত্রিশ গজের বাইরে রাখা যাবে।এখন তাই প্রয়োজন আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে পারবেন অধিনায়ক।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ‘নো’ বলেই এখন ফ্রি-হিট দেয়া হবে। আগে কেবল কেবল পায়ের ‘নো’ বলে (ওভার স্টেপিং) ফ্রি-হিট দেয়া হতো। আগামী ৫ জুলাই থেকে নিয়মগুলো কার্যকর হবে বলে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com