1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮ হজ এজেন্সি মালিককে দুদকে তলব

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৯৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৮ হজ এজেন্সি মালিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো চিঠিতে আগামী ৫ ফেব্রুয়ারি তাদের সেগুনবাগিচায় কমিশনের বিভাগীয় কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

সূত্র জানায়, গত বছর হজ ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতির একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়। এ সম্পর্কে অভিযুক্ত এজেন্সি মালিকদের জিজ্ঞাসাবাদ করবেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বাধীন দলের সদস্যরা। এ ছাড়া ২০১৬ সালে হজ ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। ওই সময়ে ২২৮টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল।

জানা গেছে, শতাধিক হজযাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে এই ১৮ এজেন্সির বিরুদ্ধে। তাদের অবহেলা, উদাসীনতা, প্রতারণার কারণে গত বছর শতাধিক হজযাত্রী মক্কায় যেতে পারেননি। অভিযোগ রয়েছে, হজের পুরো কাজ শেষ করতে এসব এজেন্সি প্রতি যাত্রীর কাছ থেকে ৫/১০ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। একই অভিযোগে গত ১০ জানুয়ারি ধর্মমন্ত্রীর পিএস ড. আবুল কালাম আজাদ, এপিএস শফিকুর রহমান শফিক, ব্যক্তিগত কর্মকর্তা মাজহারুল ইসলাম ও আবু সাইদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তলব করা ১৮ এজেন্সি হলো- মেসার্স আল সাফা এয়ার ট্র্যাভেলস, আশা এভিয়েশন, গোল্ডেন বাংলা ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস, ইউনাইটেড ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস, গোল্ডেন ট্র্যাভেলস অ্যান্ড কার্গো সার্ভিস, বুশরা ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস, আল-বালাদ ওভারসিজ, মোহাম্মাদী ট্র্যাভেলস, মাশফালাহ ট্র্যাভেলস, মিডওয়ে এভিয়েশন, মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন, এনই এয়ার সার্ভিস, সাদ এয়ার ইন্টারন্যাশনাল, ইকো এভিয়েশন অ্যান্ড ট্যুরস, ইউরো এশিয়া ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস, সিদ্দিকীয়া ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস, সাওবান এয়ার ট্র্যাভেলস ও ওলামা আউলিয়া হজ গ্রুপ বাংলাদেশ।

শিক্ষার্থী চান, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের যে পরিপত্র জারি করা হয়েছিল, তা বহাল রাখা হোক। পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত) হোক।

তাদের চাওয়া, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com