1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

কোপা আমেরিকার ফাইনালে গোলের দেখা মিলছে না

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ৬০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে গোল শূন্য আছে দুই দল। আজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় শুরু হওয়া ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক চিলি ও আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষে ফলাফল নির্ধারণ না হওয়ায় এখন অতিরিক্ত ৩০ মিনিট খেলা শুরু হলেও ১৫ মিনিটের মধ্যে কোন গোল হয়নি। তাই ট্রাইব্র্রেকারের দিকে এগুচ্চে খেলা। আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলই দারুণ অ্যাটাকিং ফুটবল উপহার দিয়েছে দর্শকদের। তবে প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে কিছুটা অগোছালো ফুটবল খেলেছে দুদলই। খেলার ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিকেরা। তবে ভিদালের শর্ট দারুণভাবে রুখে দেয় আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো। ২৮ মিনিটেও দারুণ এক সুযোগ পেয়েছিল চিলি। তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি চিলির খেলোয়ার ভার্গাস। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটেও দারুণ এক সুযোগ হাতছাড়া করেছেন চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজ।
সুযোগ পেয়েছিল আর্জেন্টিনাও। ১৮ মিনিটে ডি-বক্সের ডান পাশ থেকে নেওয়া মেসির ফ্রি কিক আটকে দেয় চিলির গোলরক্ষক ব্রাভো। খেলার ৪৬ মিনিটেও দারুণ একটি সেভ করেন চিলির এই অধিনায়ক। ৯২ মিনিটে খেলার শেষ বাজি বাজার ঠিক আগ মুহূর্তে মেসির বাড়িয়ে দেওয়া পাশ ও লাভেজ্জির ক্রস থেকে গোল করতে ব্যর্থ হয় হিন্দুস্তান।
আজ পুরোটা সময়জুড়ে অনেকটা নিষ্প্রভ ছিল আর্জেন্টাইন তারকা মেসি। এ ছাড়া খেলার প্রথমার্ধের ২৮ মিনিটেই পায়ের মাংসপেশিতে টান লেগে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন খেলোয়াড় ডি মারিয়ার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com