1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

শ্রীরামশিতে আরশ আলী স্মৃতি পরিষদ কর্তৃক সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৪৩৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি প্রাথমিক স্কুল মাঠে আরশ আলী স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ২০১৭ সালের পিইসি,ইবিটি,জেএসসি,জেডিসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ,আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণুর রশিদ চৌধুরী, শ্রীরামসি স্কুল এন্ড কলেজের প্রভাষক নূর মোহাম্মদ জুয়েল, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক,ইউপি সদস্য শাহাবুদ্দিন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন ঢাকা তেজগাঁও থানা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, প্রবাসী নুর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র টাষ্টের চেয়ারম্যান মঞ্জুরুল আমিন দোয়েল। সংবর্ধনায় দেড়শতাধিক শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বই,ব্যাগ,কলম প্রদান করা হয়। এছাড়াও মন্ত্রী জগন্নাথপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে ব্যাংক এশিয়ার সহযোগীতায় মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সারাদেশের শিক্ষার্থীদের বছরের প্রথমদিনে বই তুলে দিয়েছে। আগামীতে পোশাক তুলে দেয়ার পরিকল্পনা রয়েছে। কিছু কিছু এলাকায় মিড ডে মিল্ক চালু করা হয়েছে। তিনি বলেন,আরশ আলী স্মৃতি পরিষদের সংবর্ধনা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com