1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস রাইজার থেকে অগ্নিকান্ডে শিশুসহ ৫ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ২৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::সিলেটের গোলাপগঞ্জের বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন ধরে মা ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার লক্ষ্মনাবন্দের (টিল্লা বাড়ি) লয়লু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬), ও অজ্ঞাত এক কিশোর (১৬)।

নিহতদের মধ্যে দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে কলোনি বাসার সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই কলোনিতে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন।

এসময় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com