1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

একটি কলা ১ লাখ ১০ হাজার টাকা!

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৫৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: দেশিয় বাজারে হালি দরে কলা বিক্রি হয়, এমনটা দেখে এসেছে সকলেই। একটা করেও কলা বিক্রি হয় হতে পারে! কিন্তু এক কলার দাম যদি হয় লাখ টাকা তবে অবাকই হতে হয়।

সম্প্রতি এমনটাই ঘটেছে যুক্তরাজ্যে। এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, দেশটির সুপারমার্কেট আসডা থেকে অনলাইনে মেয়ের জন্য একটি কলা কেনার পর ববি গর্ডন নামের এক নারীর সঙ্গে এ ঘটনা ঘটে।

কলাটি কেনার পর গর্ডন জানতে পারলেন, সেই কলার বিল হয়েছে ৯৩০ পাউন্ড বা বাংলাদেশি টাকায় এক লাখ ১০ হাজার টাকা। যদিও এর দাম হওয়ার কথা ১১ পেন্স বা কমবেশি ১৩ টাকার মতো।

নটিংহ্যামের শেরউডের ববি গর্ডন বলেন, প্রথমে বিলটি দেখে তিনি হতবাক হয় যান। তার ক্রেডিট কার্ডে বিলটি চার্জ করা হলেও, কার্ড কোম্পানির প্রতারণা ঠেকানোর টিম সেটি আটকে দিয়ে তাকে ক্ষুদে বার্তা পাঠায়।

গর্ডন প্রথমে বিলটি দেখে অবাক হলেও, তিনি এবং তার স্বামী ভেবেছিলেন এটা হয়তো দোকানের ভুল হয়েছে। তারা বিষয়টি ধরতে পারবে। কিন্তু যখন এজন্য আবার তার ক্রেডিট কার্ডে চার্জ করা হয়, তখন তার সত্যিই হতবাক হয় যান।

বিষয়টিকে কম্পিউটারের ভুল জানিয়ে ক্ষমা চেয়েছে আসডা। আসডার একজন মুখপাত্র বলেছেন, যদিও আমাদের কলাগুলো চমৎকার, কিন্তু এটা ঠিক যে, তার দাম এতো নয়। এটি নিঃসন্দেহে কম্পিউটারের একটি ভুল।

তারা বলেছেন, আমরা গর্ডনকে ধন্যবাদ জানাই, কারণ তিনি বিলটি যাচাই করে দেখেছেন। এরকম ভুল যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com