1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ক্রিকেট বিশ্বে বাংলাদেশ-রব

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৫৯৫ Time View

টম মুডি, অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। মাঠের ক্যারিয়ার শেষ করে এখন ব্যস্ত থাকেন কোচিং কিংবা ধারাভাষ্যকক্ষে। এবার চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে কখনওই তার নাম উচ্চারিত হবার কথা না।

কিন্তু, তারপরও হল। আর তার কারণ হল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হওয়ার পর লিখেছেন, ‘একেই বলে প্রকৃত উত্তম-মধ্যম। বাংলাদেশের বাঘেরা আবারও মুগ্ধ করলো, আরেকটা সিরিজ জিতে নিলো। আর এবারেরটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।’

সফরকারীদের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শুরুটাও হয়েছিল বড় হার দিয়ে। কিন্তু এরপরই পাল্টে যায় যেন মাশরাফি বিন মুর্তজার দল।

পর পর দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলকে তারা হারালো। একবার সাত উইকেটের ব্যবধানে, একবার নয় উইকেটের ব্যবধানে। এবার তাই গোটা বিশ্বজুড়েই বাংলাদেশ-বাংলাদেশ রব।

আর সেই মিছিলে সামিল হলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি স্পষ্ট বাংলায় লিখেছেন, ‘মাশাল্লাহ বাংলাদেশ! অভিনন্দন বাংলাদেশ!’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com