1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার মানস রায়ের ডান পা কেটে ফেলা হয়েছে

  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১৮
  • ৩৭২ Time View

স্টাফ রিপোর্টার :জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ নাট্যকার উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক উদীচি ও খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ও হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি মানস রঞ্জন রায় গুরুতর অসুস্হ। সিলেট রাগীব রাবেয়া হাসপাতালের ৫মতলার অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর একটি পা কেটে ফেলেছেন। প্রবীন এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের অসুস্হতায় উদ্বিগ্ন জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাতে জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,সাধারণ সম্পাদক প্রনব বণিক পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর সাধারণ সম্পাদক হীরা মোহন দে,প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব তাঁকে দেখে আশু সুস্হতা কামনা করেছেন।
উল্লেখ্য মানস রঞ্জন রায় একজন প্রতিভাবান নাট্যব্যক্তিত্ব তাঁর লেখা ৫টি নাটকের বই বাজারে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দুই বিঘা জমিকে নাট্যরুপ দিয়ে তাঁর লেখা নাটক সিলেট বিভাগে প্রথম স্হান অর্জন করে জাতীয় পর্যায়ে মঞ্চস্হ হয়। দুই মেয়ে,স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর পরিবার। বর্তমানে চিকিৎসা ব্যয় বহনসহ আর্থিক সংকটে পড়তে হচ্ছে এই প্রতিভাবান নাট্যকারকে। সরকারী-বেসরকারী ও ব্যক্তিউদ্যেগে তাঁকে সহযোগীতার জন্য এগিয়ে আসার আহ্বান মানস রঞ্জন রায় এর পরিবার ও শুভানুধ্যায়ীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com