1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল তিন ভাইয়ের

  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::তিন ভাই মিলে মাছ ধরতে হাওরে গিয়েছিলেন। দুজন আপন ভাই ও অন্যজন তাঁদের চাচাতো ভাই। হঠাৎই বজ্রপাত। সেই বজ্রপাতে মুহূর্তেই প্রাণ হারালেন ওই তিন ভাই।

সিলেট সদর উপজেলার জিলকার হাওরে আজ শনিবার বিকেলে এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের শিকার তিন ভাই হলেন সিলেট সদর উপজেলার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২০) ও ইমন মিয়া (১৮) এবং তাঁদের চাচাতো ভাই আবদুল আমিন (১৮)।

নিহতদের প্রতিবেশী নাজির উদ্দিন বলেন, জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার বিকেলে তিন ভাই বজ্রপাতের শিকার হয়। এ সময় হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে তিন ভাইয়ের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com