1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:

সিলেটের একটি ভোট কেন্দ্র গন্ডগোল, পুলিশের গুলি

  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ঝর্নারপাড়স্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র কতিপয় এক যুবক দখল করতে গেলে কেন্দ্র গন্ডগোল হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ফাঁকা গুলি (রাবার বুলেট) ছুড়ে পরিস্তিতি নিয়ন্ত্রন আনে।
সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সহকারি রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ‘ওই কেন্দ্রে গন্ডগোল হয়েছে। পুলিশ রাবার বুলেট ছুড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে বা কারা ঝামেলা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com