1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৩৮৫ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি::
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতি ভবনের সামনে খালেদা জিয়া মুক্তি পরিষদের আয়োজনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, খালেদা জিয়া মুক্তি পরিষদের আহবায়ক অ্যাড. মাসুক আলম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সভাপতি ফারুক আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সাধারণ সম্পাদক অ্যাড মো.আব্দুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.শেরেনুর আলী, বিএনপি নেতা অ্যাড আবুল মাজাদ, অ্যাড.মফচ্ছির মিয়া, খালেদা জিয়া মুক্তি পরিষদের সদস্য সচিব ও জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, বিএনপি নেতা সোহেল আহমদ, মাসুক আহমদ, অ্যাড শামছুর রহমান, অ্যাড. মোশাহিদ আলী, মোশাররফ হোসেন, হোসেন আমির, বিএনপি নেতা অ্যাড. জাহার উদ্দিন, অ্যাড.আব্দুল জলিল,অ্যাড কামাল হোসেন অ্যাড.শাহিনুর রহমান, অ্যাড.আজমদল হোসেন, অ্যাড. আব্দুল আহাদ, অ্যাড. আবুল কাশেম, অ্যাড.সালেহ আহমদ,অ্যাড,কামাল হোসেন, অ্যাড. আব্দুল করিম,আবু বক্কর, অ্যাড. মনির আহমদ,অ্যাড. কবির আহমেদ সাজু,অ্যাড শহিদুল ইসলাম, অ্যাড. জুনেদ আহমদ, সুমেল সর্দার, সৈয়দ শফিক, আব্দুল মতিন, মদরিছ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহাগ সেচ্চাসেবক দলের নেতা জাহাঙ্গিন আলম, জুনেদ আহমদ, মিনারুল কাঞ্চন, সোহাগ, রউফ নাছিম চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন সরকার বেগম খালেদা জিয়া কে মিথ্যা ও প্রহসনমুলক মামলা দিয়ে আটকে রেখেছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে কোন নিবার্চন এদেশের জনগন মেনে নিবেনা। সরকার এদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তার বিচার না করে বিএনপিকে ধ্বংস করতেই এমন ষড়যন্ত্রে মেতেছে। অবিলম্বে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com