1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ওয়াসিম আকরামের গাড়িতে হামলা

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৫৬৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য ওয়াসিম আকরামের গাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। বুধবার করাচিতে ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় সাবেক এ অধিনায়কের গাড়িতে এক দুর্বৃত্ত গুলি করে। এ সময় ওয়াসিম আকরাম গাড়িতেই ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডন অনলাইন জানায়, ঘটনার সময় দুই ব্যক্তি তর্কাতর্কিতে জড়িয়ে পরে। একপর্যায়ে তাদের একজন বন্দুক বের করে গুলি করলে সেটি ওয়াসিম আকরামের গাড়ির টায়ারে লাগে।

সাবেক অধিনায়ক ওই গুলির টার্গেট ছিলেন না বলেও জানান পুলিশ কর্মকর্তা। তবে ঘটনাটি ইচ্ছাকৃত বলে অভিযোগ করেছেন ওয়াসিম আকরাম।

আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেটের মালিক ওয়াসিম বলেন, ‘করাচিতে একটি গাড়ি আমার গাড়িতে ধাক্কা দেয়। এ বিষয়ে জিজ্ঞেস করলে ওই গাড়ি থেকে একজন লোক বেড়িয়ে আসে এবং গুলি করে। তাকে দেখতে একজন কর্মকর্তা বলেই মনে হয়েছে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ট্যালেন্ট হান্ট কার্যক্রমের আওতায় সারা দেশ থেকে বাছাই করা ২০ জন উদীয়মান পেসারকে অনুশীলন করাচ্ছেন ৪৯ বছর বয়সী সাবেক এ স্যুইং মাস্টার। বুধবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com