1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

সুনামগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা, আটক ২১

  • Update Time : সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৫০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও রায়ে’র প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি।
রোববার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে কিছু পথ আগালেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা । সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি ওয়াকিুফর রহমান গিলমান ও নাদের আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘‘খালেদা জিয়া ও তারেক রহমানের উপর দায়ের করা মিথ্যা মামলা এবং ‘সাজানো রায়’ প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’’
এদিকে, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা যুবদলের সহসভাপতিসহ ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. শাহ্জাহান, জেলা যুবদলের সহসভাপতি মো. সুজন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের ভাই ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা মো. ফয়সল আহমেদ ও শাহ্ রাহুল। এছাড়া দিরাইয়ে ২, ছাতকে ৬, বিশ্বম্ভরপুরে ২, জগন্নাথপুরে ২, জামালগঞ্জে ২, ধর্মপাশায় ১ ও তাহিরপুরে ১ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানিয়েছেন, গত দুই অক্টোবর নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ৫ বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে। অন্যান্য থানায়ও একই অভিযোগে বিএনপি’র কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বললেন,‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, তবুও আমাদের নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সারা জেলায় ২১ জন নেতা কর্মীকে আটক করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com