1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল টুর্ণামেন্ট ২০১৯:গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ’র জয়লাভ

  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৬৭২ Time View

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল টুর্ণামেন্ট ২০১৯-এ সিলেট অঞ্চলের গতকালের খেলায় সিলেট নগরীর ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ ৮ রানে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলাকে হারিয়েছে। গতবারের সিলেট জেলা চ্যাম্পিয়ন ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এবারের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শাহজালাল জামেয়া পাঠানটুলার বিরুদ্ধে প্রথম ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে । জবাবে ব্যাটিংয়ে নেমে শাহজালাল জামেয়া ২৭.৪ ওভারে ১২৬ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারিয়ে । ব্লু বার্ড স্কুলের পক্ষে অধিনায়ক নাবিল ২৯ রান, সাজিদ ১৯ রান, অরুনাভ ১৪ রান ও বোলিংয়ে মিনহাজ ৮ ওভারে ২৭ রানে ৩ উইকেট, সাফি ৩.৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট, সৌরভ ২ ওভারে ১৫ রানে ১ উইকেট, মুনসাত ৬ ওভারে ৩১ রানে ১ উইকেট লাভ করেন। জবাবে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার জুয়েল ৪১ রান, সানি ২২ রান, মোস্তফা ১৭ রান করেন। বোলিংয়ে শাহজালাল জামেয়ার জুয়েল ৮ ওভারে ৩০ রানে ৬ উইকেট, নাদিম ৬ ওভারে ১০ রানে ২ উইকেট, আজিম ৬ ওভারে ১৭ রানে ১ উইকেট ও সিয়াম ৬ ওভারে ৩০ রানে ১ উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শাহজালাল জামেয়ার জুয়েল। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইসমত আলী ও ফয়েজ আহমদ। স্কোরার হিসেবে ছিলেন মো: সোহেল রানা ও আব্দুল মজিদ। এই খেলাটি সিলেট নগরীর এম সি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com