1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সৌদিতে বাংলাদেশীকে গলাকেটে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৬৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সৌদি আরবে এক বাংলাদেশী যুবককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আনোয়ার হোসেন (৪২)। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারির ছেলে। দুই সন্তানের জনক আনোয়ার সৌদি আরবে গাড়ি চালাতেন। বুধবার আল জুবাইল শহরের ২০ কিলোমিটার দূরে মরুভূমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে দেশটির পুলিশ।

নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার জানান, মঙ্গলবার রাতে সৌদি আরবের আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন আনোয়ার। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ই ফেব্রুয়ারী দেশে আসার কথাছিল আনোয়ারের। গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়। এরপর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট বাংলাদেশী আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com