1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন গুনাহ হয়ে গেলে ফিরে আসুন আল্লাহর পথে ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হল না জগন্নাথপুরের হাফেজ জায়েদের, দেশে ফিরল নিথর দেহ সংসদে অর্থমন্ত্রী:রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা এসএসসি ও সমমানের পুননিরীক্ষণের ফল বৃহস্পতিবার মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ল ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি

কেউ তারে আজো চিনেনা || আব্দুল মতিন

  • Update Time : বুধবার, ২২ মে, ২০১৯
  • ১১১১ Time View

 

রোদের ভেতরের ছায়া নেমে এলে কুশিয়ারার গালে পড়ে প্রশান্তির টোল।
অস্থিত্বের মানচিত্রে কুলবালার সাথে গেয়ে উঠে রাধারমন! তবু লোকালয় জুড়ে এতো নিরবতা ! মানবশূন্য পাড় পাহারা দেয় ফুলে উঠা অগুনিত কালের ঢেউ ।
ভাটির কন্যার স্বপ্নের পুরুষের কষ্ট টানে বৈঠায় একা মাঝি।

আকাশ জুড়ে নির্বাক নৃত্যে কে জেগে
উঠে আমার মাঝে? এতদিন কেন তুমি দাওনি
সাড়া?

অনেক দিন পর আমি প্রাণ ভরে খুঁজি তারে,যার জন্য এলোমেলো এতো পথচলা।
আকাশে মেঘের সংসার কালো হয়ে উঠে আমার বেদনায়।
সোনালীর হলুদ সাজ এনে দেয় অচেনা মায়াবিনী সুখ।
সূর্য সাঁতার কাটে জল ভরা নদীতে,অস্তে বিদায় নিবে, তাই এতো তাড়া!
দিগন্তে প্রেয়সী অপেক্ষায় রয়েছে বসে
কেউ তারে আজো জানেনা। আজো চিনেনা।

কবি: আব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শাহজালালাল মহাবিদ্যালয়, জগন্নাথপুর,সুনামগঞ্জ ও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ২০১৭।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com