1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৩৩৬ Time View

গাছ কাটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন মীর্জা নাসির, সাজিত, জানে আলম, শাহ আলম ও রানু। এ ঘটনায় জাকির নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তিনি ওই এলাকার আবুল হাসেমের ছেলে। আজ বৃহম্পতিবার বেলা ১১টায় স্থানীয় আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া এলাকায় জাকিরগং ও নাসির গংয়ের মধ্যে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন নাসির জানান, প্রতিবেশী জাকির গংয়ের সঙ্গে বাড়ির অদূরে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি থেকে জাকির, সাইফুল ও আউয়ালসহ আরো কয়েক মিলে বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে নেয়ার চেষ্টা করেন। এতে বাঁধা দিলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এ সময় তার চিৎকার শোনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে একই পরিবারের অন্তত: পাঁচজন রক্তাক্ত জখম হয়েছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com