1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ঈদের দিন সকালেই সড়কে প্রাণ গেল ছয়জনের

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০১৯
  • ৩৭১ Time View

 

ফরিদপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকালবেলাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয়জন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফরিদপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে বাসের চালক ও তাঁর সহকারী থাকতে পারেন বলে জানা গেছে। নিহতরা সবাই পুরুষ।

সকালে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা সাংবাদিকদের আরো বলেন, এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।

আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম দুলাল। তিনি আরো বলেন, আহত অবস্থায় একটি পাঁচ বছরের শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাসটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com