1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

তাহিরপুরে নকলে বাধা দেয়ায় শিক্ষককে পেটালো বখাটে

  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩২০ Time View

তাহিরপুরে পরীক্ষার্থীকে নকলে বাধা দেয়ায় শিক্ষককে পেটালো বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যের বখাটে পুত্র তোফাজ্জল। ঘটনাটি ঘটেছে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে। রবিবার সকালে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বখাটে তোফাজ্জলের পিতা আবু তাহের মিয়া বাদঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।
জানা যায়, গত কয়েকদিন ধরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। রবিবারও ছিল বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণকারী শত-শত শিক্ষার্থীর মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মিয়ার নাতি ৮ম শ্রেণি পড়–য়া শিক্ষার্থী পারভেজ মিয়া পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থী পারভেজ মিয়া বাহির থেকে নকল নিয়ে যাওয়া সহ অন্যান্য শিক্ষার্থীদের খাতা টানা হেঁছড়া করে পরীক্ষার খাতায় লিখছিল। সে সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম তা দেখতে পেয়ে তাকে বাধা দেন। তারপরও শিক্ষার্থী পারভেজ বিভিন্ন শিক্ষার্থীকে বিরক্ত করছিল। এক সময় বাধ্য হয়ে তাকে বিদ্যালয় থেকে বের করে দেন শিক্ষক মাজেদুল ইসলাম। বিদ্যালয় থেকে বের করে দেয়ার পর পরীক্ষার্থী পারভেজ মিয়া বাড়িতে গিয়ে তার দাদা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের মিয়াকে জানায়। সে সময় পাশে থেকে আবু তাহের মিয়ার বখাটে সন্তান তোফাজ্জল শুনতে পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে চলে আসে এবং পরীক্ষার হলে ঢুকে শিক্ষক মাজেদুল ইসলামকে মারধর করে। সেই সাাথে বিভিন্ন শিক্ষার্থীর পরীক্ষার খাতা টেনে হিঁছড়ে ছিঁড়ে ফেলে। ঘটনাটি দেখে প্রধান শিক্ষক দৌঁড়ে এসে বখাটে তোফাজ্জলকে বাধা দিলে বখাটে তোফাজ্জল প্রধান শিক্ষকের দিকেও তেড়ে আসে। পরবর্তীতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী মিলে এগিয়ে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে সে পালিয়ে যায়।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, ‘নকলে বাধা দেয়ার জের ধরে বখাটে তোফাজ্জল ঘটনাটি ঘটিয়েছে। আমরা এ বিষয়ে আইনি সাহায্য চেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি।’
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘শিক্ষককে মারধরের ঘটনায় বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্বান্ত নেয়া হয়েছে।’
তবে এ ঘটনায় অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের মিয়া কিংবা তার বখাটে সন্তান তোফাজ্জলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফ ইমতিয়াজ বলেন, ‘শিক্ষকরা আমার কাছে এসেছিলেন। আমি উনাদের বলেছি বিষয়টি থানায় জানানোর জন্য।’
সেই সাথে তিনি আরও বলেন, ‘বখাটে তোফাজ্জলকে থানা পুলিশের মাধ্যমে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com