1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

জগন্নাথপুরের পাটলীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৬৫১ Time View

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে পাটলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মোঃ ইমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ আবাব মিয়া, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ মোঃ আবদুল কাহার রাসেল, যুক্তরাজ্যের কেমব্রিজ আওয়ামীলীগ নেতা মোঃ ফয়সল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাহীর আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ছালিক আহমদ পীর, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ ফারুক মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য নোমান শাহ কেনান, পাটলী যুব সংঘের সভাপতি শাহ মোঃ আবু বক্কর সুমেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মঃ শাহবাজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শেখ শাহাজাহান মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আনা মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মুক্তাদির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ার আহমদ, ছাত্রলীগ নেতা মোঃ নাদিম শাহ,জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ফারজান রাজা প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলেওয়াত করেন ছাত্রনেতা মুহিবুর রহমান। এর পূর্বে  ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com