1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

বিশ্বনাথে পাইপগানসহ গ্রেফতার-১

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৩৬৫ Time View

সিলেটের বিশ্বনাথ থানা এলাকা থেকে পাইপগানসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হেলিম আহম্মেদ (৩১)। তিনি বিশ্বনাথের শিবগঞ্জ এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে।

শনিবার রাত ৩টা ২০ মিনিটে সিলেটের বিশ্বনাথ থানাধীন প্রতাপপুর গ্রামের আউয়াল ব্রিক ফিল্ডের সামনে ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১ টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

রোববার ২৫ আগস্ট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সিলেটের বিশ্বনাথ থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের বিশ্বনাথ থানাধীন প্রতাপপুর গ্রামের আউয়াল ব্রিক ফিল্ডের সামনে ফাঁকা জায়গা থেকে ১ টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সিলেটের বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com