1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

মিরপুরে ছাত্রলীগের নৌকার পক্ষে প্রচারনা

  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৬২১ Time View

জগন্নাথপুর উপজেলার ৩ নং মীরপুর ইউনিয়ন
পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের নির্বাচনী নৌকা প্রতিকের পক্ষে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা
প্রচারনা করেছেন।
আজ শনিবার সন্ধ্যায় নেতাকর্মীরা স্থানীয় মিরপুর বাজারে প্রচারনায় চালান। এসময তারা নৌকার প্রচারপত্র ভোটারদের নিকট বিতরন করে উন্নয়নের স্বার্থ নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।
এরপূর্বে মিরপুর বাজারে নৌকার নির্বাচনী কা্র্যালয়ে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রিজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম, বিশেষ বক্ত্যর বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা ছাত্রলীগের রাখেন সহ-সভাপতি সিনিয়র কল্যাণ কান্তি রায় সানি, সুফি মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক তোহা চৌ: সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ উপজেলা ছাত্রলীগ নেতা হাসান আদিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ নেতা মিসবাহ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ, সহ-সভাপতি মাসুম হোসাইন, নিজাম রনি, কামরান আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ান আহমদ, ছাত্রলীগ নেতা ফাহিম হুদা প্রমুখ.

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com