1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

জগন্নাথপুর ও নবীগঞ্জে উন্নয়ন মেলার আয়োজন

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৯৬ Time View

রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যেগে সোমবার ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে জগন্নাথপুরে শুরু হচ্ছে উন্নয়ন মেলা। সকালে র‌্যালীর মাধ্যমে মেলার উদ্বোধন হবে। উন্নয়ন মেলা উপলক্ষে নবীগঞ্জের্ উপজেলা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে ও শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মুক্তিযোদ্বা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান । এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, সমবায় কর্মকর্তা হাছনা হেনা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, প্রকৌশলী সৈয়দুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষক কাঞ্চন বনিক, শিক্ষিকা শাহিনুর আক্তার চৌধুরী পান্না, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হামিদুর রহমান ও গীতা পাঠ করেন বিপুল চক্রবর্তী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com