1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

জগন্নাথপুরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৫৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাওর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত (৪৫) লাশের পরিচয় মিলেনি। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাওরে একটি গলিত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির ও এস.আই রতন দেবনাথ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, এটি প্রায় ৭/৮ দিনের পুরনো গলিত লাশ। লাশের শরীরে কোন পোশাক ছিল না। এছাড়া এখন পর্যন্ত হতভাগ্য ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে লাশটি পানিতে ভেসে এখানে এসেছে। লাশটির ব্যাপারে আমরা আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com