1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

হাজারো মানুষের অশ্রুসজল বিদায়ে সমাহিত হলেন ইউসুফ আল আজাদ

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৮৬ Time View

বিশ্বজিত রায়, জামালগঞ্জ::
অসংখ্য মানুষকে কাঁদিয়ে শাশ্বত শয্যায় শায়িত হলেন জামালগঞ্জ উপজেলার সর্বাধিক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ। জনদরদী প্রিয় নেতার জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগ থেকেই সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশী মাঠে সমবেত হতে থাকেন শোকাবিভূত মানুষ। রাস্তাঘাট ও ফসলী জমির আল মাড়িয়ে জানাযাস্থলে সর্বস্তরের মানুষের ঢল নামে।
হাজারও মানুষের অন্তর্দহন আর নিরব অভিব্যক্তির
অপূরণীয় মিশেলে জানাজাস্থল কুকড়াপশী মাঠে হৃদয়বিদারক পরিবেশের অবতারণা হয়। সাচনা-সুনামগঞ্জ ব্যস্ত সড়কটি যেন অধিকতর ব্যস্ত হয়ে পড়ে আশপাশ ও দূর-দূরান্ত থেকে আগত অগণনীয় মানুষের বেদনাবিদূর বিচরণে। দুঃখভারাক্রান্ত জনসমাগমে সড়কলাগোয়া ছনুয়া হাওরস্থ হরিৎ অংশের এককোণে অবস্থিত নিভৃত মাঠটি মুহূর্তেই কল্লোলিত হয়ে ওঠে অব্যক্ত কান্নায়। সবার চোখেমুখে স্পষ্টত ভাসতে থাকে অতি আপনজন হারানোর সুস্পষ্ট ছাপ।
শোকার্ত পদভারে বিদীর্ণ কুকড়াপশী খেলার মাঠটি এর আগে বহন করেনি এমন ব্যথিত ভার বাস্তবতা। প্রিয় নেতার চিরবিদায়ী জানাজায় শরিক হওয়া সকল শ্রেণিপেশার মানুষেরা যেন সদ্যপ্রয়াত সফেদ চিত্তশালী অসাম্প্রদায়িক মানুষটির জন্য অন্তর খোলে পরকালের মুক্তি প্রার্থনা করেছেন। নামাজের জানাযায় ইমামতি করেন মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী।
গতকাল সোমবার বেলা ৩টায় সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশী মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাযা শেষে ইউসুফ আল আজাদের মরদেহ নিয়ে যাওয়া হয় সাচনা বাজারের পার্শ্ববর্তী কবরস্থানে। সেখানে অগণিত মানুষের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে পিতা আব্দুর রহমানের কবরের পাশে চিরশায়িত হলেন তিনি।
স্মরণকালের সবচেয়ে বড় এ জানাজায় অংশগ্রহণ করেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের (সুনামগঞ্জ-সিলেট) সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার নূরুল মোমেন প্রমুখ। এছাড়া মুক্তিযোদ্ধা এবং জেলা উপজেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, গত রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com