1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

নবীগঞ্জে ফেইসবুকের স্ট্যাটাস নিয়ে হামলায় সাবেক মেম্বার খুন

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ৪০৭ Time View

রাকিল হোসেন : নবীগঞ্জে ফেইসবুকের স্ট্যাটাস নিয়ে প্রতিপক্ষের হামলায় সাবেক মেম্বার খুন হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছে প্রায় ১০জন। পুলিশ ঘটনার সাথে জড়িত ৪জনকে আটক করেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়,,নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের ধনাট্য ব্যক্তি সমাজ সেবক জাহির উদ্দিনের একটি বিলাস বহুল বিল্ডিং এর মধ্যে অনৈতিক কার্যকলাপসহ নারী দিয়ে দেহ ব্যবসা করা হচ্ছে বলে একটি মানহানিকর একটি স্ট্যাটাস ফেইসবুকে লিখা হয়। পরে এনিয়ে হবিগঞ্জের একটি দৈনিক পত্রিকায় এবং একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পত্রিকা পুড়ানো অভিযোগে নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হলে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই জাকির তদন্ত করে কোন সত্যতা পাননি। ফেইসবুকের স্ট্যাটাস এবং পত্রিকার সংবাদ নিয়ে জাহির উদ্দিনের লোকজন সন্দেহ করে এসব তথ্য দিয়ে লেখার জন্য গ্রামের সাবেক মেম্বার মধু মিয়া দায়ি করেন। এনিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রোস্তমপুর টোল প্লাজায় দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ১১ টায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় ঐ গ্রামের সাবেক মেম্বার মধু মিয়া আহত হলে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত মধু মিয়া মেম্বারের বড় মেয়ে শিপা বেগম বলেন তার বাবাকে একটি পত্রিকার সংবাদ ও ফেইসবুকে স্ট্যাটাস লিখার তথ্য দিয়েছেন সন্দেহ করে পতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছেন। সে বলে তার বাবাকে জনৈক ব্যক্তি ফোন করে ঘটনাস্থলে নিয়ে যায়।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান বলেন, তার খবর পেয়ে পুলিশ সকালে ৪জন কে আটক করেছে। অভিযান চলছে এবং এখনও কোন মামলা হয়নি । তিনি বলেন বলেন ফেইসবুক আর অন লাইন পত্রিকার সংবাদ লিখা নিয়ে ঘটনার সুত্রপাত হয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com