1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

রাজন হত্যা মামলায় কামরুল কে দেশে ফিরিয়ে আনতে সৌদি যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা্

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ৩২৬ Time View

সিলেট প্রতিনিধি:: সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি পাষন্ড কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে রোববার দিবাগত রাতে সৌদি আরব যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা। রাত ৩টা ৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা।

রাতে তিন পুলিশ কর্মকর্তার সৌদি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

রহমত উল­াহ জানান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সদর দফতর) মাহবুবুল করিমের নেতৃত্বে ৩ জনের টিম সৌদি আরব যাচ্ছে। টিমের বাকি দুজন হচ্ছেন তিনি নিজে (রহমত উল্লাহ) এবং সিলেট মহানগরীর বিমানবন্দর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।

সৌদি পুলিশ এবং ইন্টারপোলের সহায়তায় কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ রহমত উল্লাহ।

গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনে খুন করা হয় শিশু সামিউল আলম রাজনকে। ঘটনার পরদিনই সৌদি পালিয়ে যায় কামরুল। ১৩ জুলাই রাত ৮টার দিকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় কামরুলকে আটক করে সৌদি পুলিশ। বর্তমানে রাজন হত্যা মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এ মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। ইতোমধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com