1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

দোয়ারাবাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ৩৬৮ Time View

আশিস রহমান :”সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্নাঢ্য আয়োজনে “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৫ ও
বিশ্ব হাত ধোয়া দিবস ” উদযাপন করা হয়েছে।এ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা ও রেলির আয়োজন করা হয়। টেংরা মাধ্যমিক বিদ্যালয়, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈঠাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, লেয়াকতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহিবুর রহমান মানিক সোনালি নূর উচ্চ বিদ্যালয়, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার প্রতিটি সরকারি/ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকলের সতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৫ ও বিশ্ব হাত ধোয়া দিবস ” উদযাপিত হয়েছে। এদিকে ” জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৫ ও বিশ্ব হাত ধোয়া দিবস ” উপলক্ষ্যে সকাল ১০ দিকে টেংরা মাধ্যমিক বিদ্যালয় থেকে রেলি শুরু হয়।উক্ত রেলিতে ৯নং সুরমা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মাস্টার, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম , টেংরা সরকারীপ্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা মাহমুদ এবং উভয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা বৃন্দ ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। র্যালি শেষে টেংরা মাধ্যমিক বিদ্যালয়েরপ্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, ইউনিসেফ প্রতিনিধি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম সহ ও অন্যান্য শিক্ষকগণ হাত ধোয়ার সুফল ও সাস্থ্য বিষয় সচেতনতা সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com