1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

সুনামগঞ্জের কৃতি সন্তান শারমিন শবনম পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫
  • ৫৪০ Time View

স্টাফ রিপোর্টার::বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রভাষক শারমিন শবনম আমেরিকা সরকারের বৃত্তি নিয়ে ওই দেশের ‘দি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি’ যন্ত্রকৌশল বিভাগে পিএইচডিতে ভর্তি হয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের হারিছ উদ্দিনের জৈষ্ঠ্য সন্তান। শারমিন শবনম ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) থকেে বিএসসি সম্পন্ন করে ওই বছরই অক্টোবর মাসে বুয়েটের নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনিই ওই বিভাগের প্রথম নারী শিক্ষক। সম্প্রতি তিনি আমেরিকা সরকারের বৃত্তি নিয়ে ওই দেশের ‘দি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি’র যন্ত্রকৌশল বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে শারমিন জৈষ্ঠ্য। মা দিলরুবা আক্তার লাভলী গৃহিনী। তাঁর বাবা হারিছ উদ্দিন মাগুরা জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন ছাড়াও চট্রগ্রাম ও ঢাকাতে সরকারের বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চাকুরির সর্বশেষে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসাবে অবসর নিয়েছেন।
শারমিন শবনম বলেন, বাবার চাকুরি সুবাদে সবমসময় সুনামগঞ্জের বাইরে থাকলেও মুলত আমি হাওরপাড়ের সন্তান। ভালভাবে পিএইচডি সম্পন্ন করতে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাইছি। যাতে দেশ ও এলাকার জন্য ভাল কিছু করতে পারি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com