1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

জগন্নাথপুরের সন্তান স্কুল ছাত্র সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠন হবে মঙ্গলবার

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ৪৭৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের সন্তান স্কুল ছাত্র আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠন করা হবে মঙ্গলবার। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আব্দুর রশীদ ১৭ নভেম্বর মঙ্গলবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার চার্জ গঠনের তারিখ ধার্য করেন। আজ সকালে আদালতে এই মামলার ৪ আসামীর উপস্থিতিতে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয় বলে জানান সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি আব্দুল মালেক।আব্দুল মালেক জানান, গ্রেফতার থাকা ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।গত ১০ নভেম্বর আদালতে আত্নসমর্পন করে পলাতক আসামী জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম।
চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।ঘটনার তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ।
গত ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরা হলেন সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম। অভিযুক্তদের মধ্যে এবাদুর, রাকিব ও গেদা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। এদিকে শিশু রাজন হত্যার বিচারের রায় হওয়ার পর থেকে জগন্নাথপুরসহ সিলেটবিভাগের মানুষের পাশাপাশি দেশবাসী চাঞ্চ্ল্যকর এই হত্যাকান্ডের বিচারের রায়ের দিকে চেয়ে আছেন আদালতের দিকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com