জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় উত্তরাধিকার সূত্রে পাওয়া সুধাংশু শেখর দাস, রাজেন্দ্র দাস ও ধীরেন্দ্র কুমার দাসের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রভাবশালীরা। তারা প্রকৃত মালিক হওয়ার পরেও ভূমিহীন হয়ে যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন। পাশাপাশি আদালতে দখলদারদের বিরুদ্ধে মামলা দায়েরের কারণে তাদের প্রাণনাশের হুমকিসহ ভীতি প্রদর্শন করা হচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন জমির মালিক তিনজনের আমমোক্তার সিলেট নগরের ২৪ নম্বর ওয়ার্ডের সৈয়দানীবাগের বাসিন্দা মো. আলমগীর হোসেন। তিনি সংবাদ সম্মেলনে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমি থেকে জাল-জালিয়াতি দলিলের মাধ্যমে আত্মসাত করার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply