1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

লা লিগায় খেলবেন বাংলাদেশি জিদান!

  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৮৪ Time View

স্পোর্টস ডেস্ক::

স্প্যানিশ লা লিগার খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। রায়ো ভায়োকানোতে নাম লিখিয়েছেন তিনি।

জিদানের বাবা সুফিয়ান মিয়া দুবাই থেকে বাংলাদেশের এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টস ও মাদ্রিদের স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টস একই তথ্য দিয়েছে।

জেনোভা স্পোর্টস এক পোস্টে লিখেছে, ‘বাংলাদেশি প্রথম ফুটবলার হিসেবে জিদান মিয়া লা লিগার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।  রায়ো ভায়োকানোর সঙ্গে তার চুক্তির বিষয়টি ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত।  দুই মাস আগে জিদান মিয়া আমাদের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছিলেন।  সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে ক্লাবটিতে সুযোগ পেয়েছেন তিনি।’

জানা গেছে, মরিস পানেইলো নামের এক ফুটবল এজেন্ট জিদানের চুক্তির বিষয়ে কাজ করেছেন।

চুক্তি হলেও প্রথম মৌসুমেই ভায়োকানোর মূল দলে খেলবেন না জিদান।  আপাতত দলের সঙ্গে রেখে জিদানের দক্ষতা আরও বাড়ানো হবে।  পরের মৌসুমে হয়ত লা লিগায় দেখা যেতে পারে তাকে।

প্রসঙ্গত, বাবা-মা বাংলাদেশি হলেও জিদানের জন্ম ইংল্যান্ডে।  ২০ বছর বয়স এখন তার। ভায়োকানোতে যোগ দেয়ার আগে ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে খেলেছেন জিদান মিয়া। এছাড়া ইংল্যান্ড, ওয়েলস, ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন যুব দলে খেলেছেন তিনি। যুগান্তর 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com