1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ১২ সদস্যের অনাস্থা

  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৬ Time View

দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে পরিষদের ১২ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। ১২ জন সদস্যের স্বাক্ষরিত লিখিত অনাস্থা প্রস্তাবটি গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়।
অনাস্থা প্রস্তাবকারী সদস্যরা হলেন ১ নম্বর নম্বর ওয়ার্ড ইউপি সদস্য গোলাপ মিয়া, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শফিকুর রহমান চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লাল মিয়া, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. শিমুল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মঞ্জুরুল হক, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রাশেদ মিয়া, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফরিদ, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আজিজুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মিলন মিয়া, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য জাহানারা বেগম, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য ছালমা বেগম, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য মোছা. হাফছা বেগম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন জানান, ১২ জন স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবের একটি লিখিত পেয়েছি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। ১৯ দফা অভিযোগ এনে লিখিত অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে।
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ জানান, ইতিপূর্বে চেয়াম্যানের বিরুদ্ধে ২০১৭ সালে ভিজিএফ’র ৩০ বস্তা চাল আত্মসাতের বিষয়টি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা ২০১৭ সালে এপ্রিলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করি, কিন্তু তখনকার উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বিষয়টি কদ্দুস চেয়ারম্যানের লিখিত অঙ্গিকার নিয়ে বিষটি সমঝোতার ভিত্তিতে মিমাংসা করে দেন। কিন্ত চেয়ারম্যান সাহেবের দুর্নীতি তাতেও থামেনি, তিনি দুর্নীতিতে বেপরোয়া হয়ে উঠেন, আমারা প্রায় ৫ বছরের মধ্যে কেউ সম্মানী ভাতাও পাইনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com