1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নছির আলী ক্রিকেট ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩০৫ Time View

স্টার রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের নছির আলী ক্রিকেট ক্লাব ঝিগলীর আয়োজনে বাদে ঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক নছির আলীর নামে প্রতিষ্ঠিত নছির আলী ক্রিকেট ক্লাব ঝিগলীর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিগলী পয়েন্টস্থ ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রধান উপদেষ্টা কবি ইমামুল ইসলাম রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জনতা মহাবিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম।
মুজাহিদ আল ইসলাম শাওনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি পামেল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী লিটন মিয়া, নূর হোসেন, অর্থ-সম্পাদক আছির ফয়সাল, নছির আলী জুনিয়র ক্রিকেট ক্লাবের সভাপতি আহমদ আলী হৃয়াদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের রহমান আলী জিহাদ, রাহাত আলী, আফছার, মিজান, কাওছার, ছায়েম, আমজদ, আল- আমীন, রানু, রুমেল, সুবেল হোসেন নোবেল, সোহাগ, রিমন, আমির উদ্দিন, রিপন ও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নছির আলী ক্রিকেট ক্লাবের সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের হোসেন জুবেল।
পরে কেক কেটে নছির আলী মাস্টারের ৬৭ তম জন্মবার্ষিকী ও নছির আলী ক্রিকেট ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com