1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

গোয়ালঘরে বাদিনীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এএসআই আটক

  • Update Time : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৬১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার এক বাদিনীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সুন্দরগঞ্জ থানার তদন্তকারী দারোগা। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই তোফাজ্জল হোসেন। এএসআই তোফাজ্জল হোসেন (৩৮) সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর (ছড়ারপাতা) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে এএসআই তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন। পরে গোয়ালঘরে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন । এ ঘটনা দেখে ফেলেন ওই নারীর এক প্রতিবেশি।

এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানের একটি আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর দেয়া হয় পুলিশে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যান।
ওই নারীর এক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন আগে ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়।
পরে ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন ভাসুরের বিরুদ্ধে।

সেই মামলাটির তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাছে। পরে তদন্তে গিয়ে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়েন তিনি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান জানান, ‘অভিযোগ পেয়েছি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com