1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ভোটের ফল ঘোষণার সময় গুলিতে প্রাণ গেল ৩ যুবকের

  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের ফল ঘোষণার সময় কেন্দ্রে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খনগাঁও ইউনিয়নের হাবিবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহাবুলি হোসেন আহমেদ (৩৫) এবং একই ইউনিয়নের ঘিডোব গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আদিত্য (৩৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ৩ নম্বর খনগাঁও ইউনিয়নে ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণায় দেরি হচ্ছিল। এ নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে চশমা প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামানের সমর্থকদের বাগবিতণ্ডা হয়।

পরে প্রিসাইডিং অফিসার নৌকার প্রার্থী শহীদ হোসেনকে বিজয়ী ঘোষণা করলে তারা ভোটকেন্দ্র অবরুদ্ধ করেন। ওই সময় প্রিসাইডিং অফিসার বের হয়ে গেলেও একটি কক্ষে তিন পুলিশ সদস্যসহ ১৬ জন আনসার সদস্য আটকা পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যান দায়িত্বরত বিজিবি সদস্যরা। ওই সময় হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এ ঘটনায় সোমবার ভোর পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন চারজন।

ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশের সদস্য সরেন্দ্র নাথ রায় বলেন, নির্বাচনি সহিংসতায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com