1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

হাতিরঝিলের আদলে হচ্ছে জগন্নাথপুরের খাদ্য গুদামের সামনের সেতু

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৯১ Time View

বিশেষ প্রতিনিধি – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীতে খাদ্য গুদামের এবার রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের উদ্যাগ নেওয়া হয়েছে। সোমবার স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুর নির্মাণ ব্যয়ের প্রাক্কলন অনুমোদন করেন। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর নির্দেশনায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুরে এমন দৃষ্টি নন্দন সেতু নির্মাণের উদ্যাগ নেওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জগন্নাথপুর পৌর সভার উন্নয়ন ও যানজট নিরসনে এ সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নাগরিকরা আশা প্রকাশ করছেন।
স্হানীয় সরকার জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,এ এলাকার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্দেশনায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার যানজট নিরসনে খাদ্য গুদাম এলাকায় সরো সেতু ভেঙে হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণের প্রাক্কলন অনুমোদন করা হয়। এখন সেতু নির্মাণে আর কোন প্রতিবন্ধকতা রইল না।তিনি আরও জানায়,৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতির ঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি নির্মিত হবে। জগন্নাথপুর পৌর শহরের
বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি বাস্তবায়িত হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য বাড়াবে। গুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের উদ্যাগ নেওয়ায়  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রতি জগন্নাথপুরবাসী খুশি।
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম  কে বলেন দৃষ্টি নন্দন সেতু নির্মাণ প্রকল্পটি আগেই একনেকে অনুমোদন লাভ করে এবং সোমবার প্রাক্কলন অনুমোদন লাভ করে। আশা করছি আগানী একমাসের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com