1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত পরামর্শক কমিটির

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনা সংক্রমণ কমে আসার পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত জানিয়েছে কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বুধবার রাত ১০টায় এই কমিটির সঙ্গে বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। ভার্চুয়ালি এই বৈঠক হয়।

বৈঠক শেষে বুধবার রাত ১১টার দিকে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা সাংবাদিকদের বলেছেন, এখন করোনা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে এবং সকাল শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। ১২ বছরের ওপরে যাদের বয়স তাদের ক্লাস শুরুর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছে।

তবে প্রাথমিকের শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে সাংবাদিকদের জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত  বিষয়ে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিং হবে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি জানিয়েছিলেন, করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের মাত্রা কমে আসছে। চলতি মাসের শেষদিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলে দেওয়া হতে পারে।

করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপিরষদ বিভাগ। তাতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com